শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও স্কুল ড্রেস বিতরণ
বেলাল আহমদ,লামা (বান্দরবান) প্রতিনিধি-আন্তর্জাতিক সেবা মূলক সংগঠন এপেক্স ক্লাব অব বান্দরবান এর উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ,স্কুল ড্রেস ও সুলতানপুর মাদ্রাসায় হাফেজ দের মাঝে পাঞ্জাবী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১লা মে) উপজেলার সদর ইউনিয়নের সুইচা কারবারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাস ষ্টেশন সংলগ্ন কাশেম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ,স্কুল ড্রেস ও সুলতানপুর মাদ্রাসায় ২০ জন কোরআনের পাখিদের মাঝে পাঞ্জাবী তুলে দেয় এপেক্স
ক্লাব অব বান্দরবান।
স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ ও অনুপ্রেরণা যোগাতে শিক্ষা উপকরণ, ড্রেস ও পাঞ্জাবী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এপেক্স বাংলাদেশ এর ন্যাশনাল প্রেসিডেন্ট এপে. এ্যাড. মনিরুল ইসলাম পান্না।
এপেক্স ক্লাব অব বান্দরবানের সভাপতি এপে.
নিনি প্রু এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এপেক্স বাংলাদেশ এর জাতীয় সহ-সভাপতি এপে. নাসিম আহমেদ, পিএনপি এপে. ভুবন লাল ভারতি, এনআইআরডি এপে. সোঙ্কর বড়ুয়া, জাতীয় সেবা পরিচালক এপে. ডা. হিমেল সাহা, ন্যাশনাল ট্রেজারার মোঃ মঈনুল ইসলাম, জেলা গভর্ণর-০৩ এপে. সৈয়দ মিয়া হাসান।
অনুষ্ঠানে এপে. মোঃ নুরুল আমিন চৌধুরী আরমান, আইপিএনএসডি, এপেক্স বাংলাদেশ এর সার্বিক ব্যবস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন,আইপিডিজি-৩ মোঃ কামাল পাশা,এপে. প্রজ্ঞাসার বড়ুয়া পাপন এপেক্স বাংলাদেশ এর জাতীয় নের্তৃবৃন্দ, এপেক্স ক্লাব অব বান্দরবান,নীলাচল,সাঙ্গু,পটিয়া ও লামা
এর নের্তৃবৃন্দ,শিক্ষক-শিক্ষার্থী,গণমাধ্যম কর্মী,
অভিভাবক বৃন্দ প্রমূখ।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































